আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৪

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকাও সচল রাখতে চাই-এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : আমরা সকলের স্বাস্থ্য সুরক্ষা যেমন নিশ্চিত করতে চাই তেমনি চাই অর্থনীতির চাকাও সচল থাকুক। সেই লক্ষ্যপূরণেই সেনা বাহিনীর পক্ষ থেকে অটোরিক্সার কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবর্তিত কাঠামোর চার প্রকোষ্ঠবিশিষ্ট এই অটোরিক্সার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে একথা বলেন সংসদ সদস্য।

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, যশোর সেনানিবাসের ২ আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল আতিফ সিদ্দিকী, মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৫টি চলমান রিক্সার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্ঠবিশিষ্ট রিক্সায় রূপান্তরিত করা হয়েছে। এতে করে রিক্সায় চলমান যাত্রিদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে।

পর্যায়ক্রমে শহরে চলমান সকল অটো রিক্সাকে চার প্রকোষ্ঠে রূপান্তরিত করা হবে বলে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology