আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র রাব্বি’র মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-যশোর সড়কের শেখ পাড়া এলাকায় শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাব্বী (২০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত ও আশিকুর রহমান দিপ্ত নামে তার সঙ্গী অপর আরোহী আহত হয়েছেন। তাদের বাড়ি যশোর পালবাড়ি এলাকায়।

মাগুরা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্মরত চিকিত্সকরা রাব্বী (২০) নামে যুবককে মৃত ঘোষণ করেন। তবে আহত আশিকুর রহমান দিপ্তকে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধিন আহত আশিকুর রহমান দিপ্ত জানান, তারা মটর সাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে যশোর মুখি একটি বাস তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি‘র ছাত্র রাব্বি যশোরের পালবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে বলে দিপ্ত জানায়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology