আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় সড়ক দূর্ঘটনায় বিবাহ রেজিস্ট্রার নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার বিকালে প্রাইভেট কার এবং মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম পাটোয়ারি (৪৫) নামে মটর সাইকেল আরোহি নিহত হয়েছেন। তিনি শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের বিবাহ রেজিস্টার।

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি গ্রামের মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন পাটোয়ারির ছেলে আবুল কাশেম বিকাল পৌনে ৫টার দিকে মাগুরা জজ আদালতে বাল্য বিবাহ সংক্রান্ত একটি মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়ি সীমাখালিতে ফিরছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় পৌঁছলে যশোর থেকে ছুটে আসা প্রাইভেটকারটির (যশোর-খ-১১-০১২৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি আটক করা গেলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology