আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় হরিশদত্ত কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শহরের কেশবমোড়ে হরিশদত্ত কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্যিক এই কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে বেলা ১২ টায় নির্মাণাধিন কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। হরিশদত্ত কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী মাগুরার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সন্তোষ কুমার দত্তের স্ত্রী লিপিকা দত্তের সভাপতিত্বে এ আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামিম খান, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন আনো, ব্যাংকার সঞ্জয় কুমার দত্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ভিত্তিপ্রস্তর অবমুক্ত করেন প্রধান অতিথি।

বাণিজ্যিক স্পেস, এপার্টমেন্ট, ২টি লিফট, ফায়ার এক্সিটসহ নির্মাণাধিন হরিশ দত্ত কমপ্লেক্সের স্থাপত্যে শিল্পে নানা নান্দনিকতায় ভরপুর থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology