আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় ৩৩৩ গ্রাম পুলিশের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে জেলার ৩৩৩ জন গ্রাম পুলিশের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৩৬ ইউনিয়নের এসব গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল হস্তান্তর করেন।

এ উপলক্ষে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফাজ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে এ বাইসাইকেলগুলো ক্রয় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে এসব সাইকেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন গ্রাম পুলিশগণ। বাইসাইকেলগুলো ব্যবহারের মাধ্যমে গ্রামীণ জনপদে শান্তি শৃংখলা রক্ষাসহ সরকারি নানা কর্মসূচি বাস্তবায়নের কাজ আরো সহজ ও দ্রুততর হবে বলে তারা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology