আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ৪-১৭ অক্টোবর পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

মাগুরা প্রতিদিন ডটকম : ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মাগুরায় ১ লাখ ১২ হাজার ১২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা।

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওনো হবে। একই সাথে শিশুদের ৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দেয়ার পাশাপাশি ঘরে তৈরি পুষ্টি সমৃদ্ধ সুষম খাবর খাওয়ানোর বিষয়ে প্রচারণা চালানো হবে বলে জানানো হয়।

এ কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের ৯৪১টি কেন্দ্রে ১১৮ জন সুপারভাইজার, ১ হাজার ৮৮২ জন স্বেচ্ছাসেবক ও ২৯৪ জন মাঠ কর্মী নিয়োগ করা হয়েছে।

সভায় সির্ভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অলোক বোস, আবু বাসার আখন্দ, রূপক আইসসহ অন্যান্যরা।

সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology