আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে রাখাইনদের মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডেস্ক : মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে বাংলাদেশে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের বেশ কয়েকটি সংগঠন।

আরাকান রাজ্যের রাখাইনে বৌদ্ধদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা।

রবিবার রাজধানীর শাহবাগে আয়োজিত এই মানববন্ধনে ১০টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। আরাকান রাজ্যের রাখাইনে সাধারণ মানুষের ওপর দেশটির সেনাবাহিনী ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, বসতবাড়ির ওপর বিমান হামলা, জাহাজ থেকে ভারী বোমা নিক্ষেপ এমনকি নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। যা মানবতাবিরোধী অপরাধ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology