আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মুক্তিযোদ্ধা কোটা ফেরত চেয়ে মাগুরায় মুক্তিযোদ্ধা সন্তানদের স্মারকলিপি

মাগুরা প্রতিদিন ডটকম : মুক্তিযোদ্ধা কোটা ফেরতসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল মাগুরা জেলা শাখা।

সোমবার সকালে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত মুক্তিযোদ্ধা কোটা ফেরতসহ ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সেলিম রাজা, জেলা যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার রোজি, সদর উপজেলা সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি জাকির হোসেন কানন, মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বাকি বিল্লাহ বাকি, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সরোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকিদ মোল্লাসহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ। 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology