আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৩

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

রাষ্ট্র ক্ষমতায় থাকা নির্ভর করছে লুটেরা শ্রেণীর সমর্থনের উপর-সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম

মাগুরা প্রতিদিন ডটকম : কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, তথাকথিত ক্যাডার বাহিনী, ক্যাসিনো ব্যবসায়ী, নানান রকম অসাধু মানুষ সরকারের সঙ্গে আছে। পাওয়ারের সঙ্গে আছে। তাদের ঠিকমতো সাপোর্ট দিতে না পারলে তারা বলবেন ‘সালামালিকুম’। আপা কিংবা ম্যাডামকে ক্ষমতায় থাকতে হলে এদের উপর নির্ভর করেই থাকতে হবে। শেখ হাসিনা-খালেদা জিয়া কেউ স্বাধীন নন। তারা আজ জিম্মি হয়ে গেছেন।

শুক্রবার দুপুরে তিনি মাগুরায় সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, একটা কম্বল চুরি হয়েছিল। বঙ্গবন্ধু ২৫টি মিটিংয়ে সে কথা বলেছিলেন। কিন্তু ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায়ও একটি কথা বলেন না। এই বক্তৃতা দিলে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন। ক্ষমতায় থাকা নির্ভর করছে এই লুটেরা শ্রেণীর সমর্থনের উপর।

বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের সূত্র তুলে ধরে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পুলিশ ও রাষ্ট্রযন্ত্রের অন্যায় সমর্থন নিয়ে এই সরকার ক্ষমতায় রয়েছে। যে কারণে এমপি মন্ত্রীদের কথা তারা শোনে না। আগে রাজনীতিবিদরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতো। এখন প্রশাসন রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করছে। জনসমর্থন ব্যাতিরেকে যদি ক্ষমতায় থাকতে হয় তবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা ছাড়া উপায় থাকে না। সেটি হচ্ছে এখন। আর এটিই হচ্ছে ফ্যাসিবাদি প্রবণতার উত্স।

তিনি বলেন, লুটেরা ধনিক শ্রেণীর দেশ নিয়ে কোন চিন্তা নেই। দেশ ধ্বংস হয়ে গেলে তারা এই আবর্জনা ছেড়ে সিঙ্গাপুর মালয়েশিয়া চলে যাবে। কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। এই দুঃশাসনের হাত থেকে আমাদের বাঁচতে হবে। সেটি করতে হলে এই ব্যবস্থার মৌলিক পরিবর্তন দরকার। দরকার সুশাসন নিশ্চিত করা। আর সেটি করতে হলে আমাদের সেই পেছনে ফিরে যেতে হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এই চার নীতিতে এগিয়ে যেতে হবে। তাহলেই সুশাসন সম্ভব।

মাগুরা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বিরেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম মেম্বর আবদুল্লাহ আল কাফি রতন, রফিকুজ্জামান লায়েক, ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদি হাসান নোবেল, মাগুরা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এটিএম আনিসুজ্জামান সহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology