আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

রিক্সা চালক মামুনের মরদেহ খাদে-স্ত্রী উধাও

মাগুরা প্রতিদিন: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকা থেকে আব্দুল্লাহ আল-মামুন (৩৮) নামে এক রিকশাচালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ আল মামুন মাগুরা জেলার বরই গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

তিনি মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারাঙ্গাই এলাকায় কাজু মিয়ার বাড়িতে তার দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ০৫ এপ্রিল বুধবার রাত সাড়ে ১১টায় মামুনের স্ত্রী ফিরোজা বেগম বাড়িওয়ালা কাজু মিয়াকে জানায় তার স্বামী পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার কিছুক্ষণ পর ফিরোজা বেগম তার স্বামীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পরে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশের একটি খাদে স্থানীয়রা মামুনের মরাদেহ পড়ে থাকতে দেখেন। তারা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। আর নিহত মামুনের স্ত্রী ফিরোজা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, বিষয়টি তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology