আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

লণ্ডনের মিনিস্টার মাগুরার মেয়ে মুক্তির ইন্তেকাল

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) মাগুরার মেয়ে নাসরিন মুক্তি মারা গে‌ছেন।

স্থানীয় সময় সোমবার (৪ সে‌প্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

লন্ড‌নের বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, বি‌সিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডার নাস‌রিন মু‌ক্তি দীর্ঘ দিন থে‌কে ক্যানসারে ভুগ‌ছি‌লেন। মৃত্যুকা‌লে নাসরিন মুক্তির বয়স হ‌য়ে‌ছিল ৪৯ বছর।

লন্ডন হাই কমিশনে যোগ দেওয়ার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

নাসরিন মুক্তির গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামে। তিনি খেতাবপ্রাপ্ত বীর প্রতীক জালালউদ্দিনের মেয়ে।

তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন মাগুরা জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক মো: আবু নাসির বেগ শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology