আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৭

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

শপথ নিলেন মাগুরার নতুন এমপি সাকিব আল হাসান

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যদের সাথে শপথ নিয়েছেন।

সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাগুরার মানুষের জন্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মাগুরা-১ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান।

উপস্থিত সাংবাদিকরা নতুন সংসদ সদস্য হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে সাকিব আল হাসান বলেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’

সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্য যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরার শ্রীপুর ও সদর উপজেলার ৯ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology