আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শর্মিলা রহমানের মা মারা গেছেন

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা বিএনপির প্রয়াত যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলীর বোন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের মা মুকরেমা রেজা মারা গেছেন।

মৃত্যুকালে মুকরেমা রেজার বয়স হয়েছিলো ৭১ বছর।

রবিবার (৬ এপ্রিল) ভোররাত পৌনে ৪টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাগুরা জেলা বিএনপির প্রয়াত নেতা সৈয়দ মোকাদ্দেস আলীর আমেরিকা প্রবাসী মেয়ে সৈয়দা মৌসুমীর ফেসবুক স্টাটাস থেকে জানা যায়, এসইউএফ মুকরেমা রেজা দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মায়ের অসুস্থতার খবর পেয়ে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology