আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৫

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

শালিখা ইউএনও’র হস্তক্ষেপে ভূয়া ডাক্তার বানানো বন্ধ!!

মাগুরা প্রতিদিন : মাগুরায় “র্স্মাট ইজি হেলথ বাংলাদেশ লিমিটেড” নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে শালিখা উপজেলা প্রশাসন।

ওই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা শালিখা উপজেলার দেড় শতাধিক ব্যক্তিকে গ্রাম্য চিকিৎসক বানানোর নাম করে প্রায় ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেও উপজেলা প্রশাসনের চাপের মুখে তারা সেটি ফেরত দিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

শালিখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শালিখা উপজেলার চটকাবাড়িয়া গ্রামের নিরাপদ বিশ্বাসের পুত্র মনিকুমার বিশ্বাস এবং একই উপজেলার শালিখা গ্রামের লাল মিয়া শিকদারের পুত্র শাহিন শিকদার র্স্মাট ইজি হেলথ বাংলাদেশ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় দেড় শতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন অংকের অর্থ হাতিয়ে নেয়। প্রতারক চক্রটি সুকৌশলে গ্রাম্য সহজ সরল মানুষের কাছ থেকে ৪/৫ হাজার আবার কারো কারো নিকট থেকে তারও বেশি টাকা নিয়ে একটা ব্যাগ, ন্যাপকিন ও কিছু জন্ম নিয়ন্ত্রনের ট্যাবলেট দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এই কার্যক্রম পরিচালনার জন্যে তারা শালিখার আড়পাড়া বাজারে একটি অফিস ভাড়া নেয়। সেখানে প্রশিক্ষক হিসেবে নীলফামারী এক ব্যক্তিকে ডাক্তার সাজিয়ে নিয়ে উপস্থান করে। বিষয়টি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি ওই প্রতিষ্ঠানের বৈধ কাগজ পত্র উপস্থাপনের নির্দেশ দেন। কিন্তু তারা উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম স্থগিত করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেয়া অর্থ ফেরতের নির্দেশ দিয়েছেন।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, প্রতিষ্ঠানটি স্থানীয় সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছিলো বিধায় তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology