আজ, শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরার ফটকি নদীতে নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষ কানের দুল ছিনতাইয়ের অভিযোগ, হুমকিতে বদলে গেল গৃহবধূর বক্তব্য? বলাকইড় পদ্মবিল: প্রকৃতির আঁকা এক গোলাপি ছবি নোমানী ময়দান রক্ষার দাবিতে মাগুরায় মানববন্ধন মাগুরা পল্লী বিদ্যুৎ জিএম বরখাস্তের পর গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় ২৩৫ ইউনিটে ৫০৬ কোটির বিল: জিএম বরখাস্ত, ৪ কর্মকর্তাকে শোকজ জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন মাগুরায় টাইপিং এর ভুলে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮০ লাখ হাইড্রোলিক হর্ন ব্যবহারে মাগুরায় ২ যানবাহনকে জরিমানা ক্রেডিট ইউনিয়নের আমানতকারীদের দেড় কোটি টাকা সরালেন শালিখার স্কুল মাস্টার

শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

জসীম উদ্দীন : মাগুরার শালিখা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৃধা ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট (বিলো ১৯৫০)। দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে আগত মোট ৯২ জন দাবাড়ুর অংশগ্রহণে জমে ওঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা।

রবিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার রায়জাদাপুর আদাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টটি পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, গ্রামাঞ্চলেও দাবা খেলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শালিখার মতো প্রত্যন্ত এলাকায় ফিদে রেটিং টুর্নামেন্ট আয়োজন তারই প্রমাণ। তরুণদের অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে সরিয়ে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

শালিখা মৃধা দাবা ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী দাবাড়ুরা অংশ নিয়ে তাদের মেধা, কৌশল ও মননশীলতার পরিচয় দেন। প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য।

আয়োজক মৃধা দাবা ক্লাবের কর্ণধার ও সাবেক ইউপি সদস্য হারুন মৃধা জানান, তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা বৃদ্ধি, কৌশলগত চিন্তাশক্তির বিকাশ এবং দাবা খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই আয়োজন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ জন দাবাড়ুর মধ্যে মোট ৩৫ হাজার টাকা নগদ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় দর্শকরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology