আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শালিখায় বোরো মৌসূমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : আভ্যন্তরীন বোরো সংগ্রহ-২০ এর আওতায় শালিখা উপজেলার খাদ্য গুদামে রবিবার দুপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোছাঃ সালমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াচুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

লটারীর মাধ্যমে নির্বাচিত উপজেলার দিঘল গ্রামের কৃষক তাপস বিশ্বাসের নিকট থেকে ধান ও বিশ্বাস অটো রাইচ মিল থেকে চাল ক্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

খাদ্য কর্মকর্তা মোছাঃ সালমা বেগম জানান, এ মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত ৮৮৪ জন কৃষকের নিকট হতে ১৭৬১ মেঃ টন ধান ও ১৫৫৪ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology