আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৭

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

শিশুর সুরক্ষায় মাগুরায় ইউনিফের উদ্যোগ

মাগুরা প্রতিদিন : শিশুশ্রম, বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের চাঁদের হাট সম্মেলন কক্ষে ইউনিসেফের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে অবহিতকরণ ও মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, কাজী-পুরোহিত এনজিও কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতাসহ গণমাধ্যম কর্মীসহ অর্ধশত ব্যক্তি উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশ্বের হোসেন, ইউনিসেফের এসবিসি প্রকল্পের কর্মকর্তা সাতারায়ে জান্নাত, হিলিয়াস কনসালট্যান্সির নির্বাহী পরিচালক ইমরুল খান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা এসবিসি প্রকল্পের সমন্বয়কারী দিপালী বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology