আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

শেখ রাসেলের জন্মদিনে ছিন্নমূল মানুষের মধ্যে ডাঃ রাব্বির খাবার বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডাঃ রিফাত রাব্বী ব্যাক্তিগত উদ্যোগে দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।

মাগুরার ছেলে ডাঃ রাব্বী সোমবার ঢাকার মগবাজার ও ইস্কাটন রোড এলাকায় অন্তত ৫০ জন ছিন্নমূল মানুষের হাতে দুপুরের খাবার পৌঁছে দেন।

রিফাত রাব্বী বলেন, জাতীয় ভাবে শেখ রাসেলের জন্মদিন পালনের উদ্যোগ নেওয়ায় সরকারকে আন্তরিক ধন্যবাদ। এই দিনে সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, সারা বিশ্ব শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠুক। কোন নিষ্পাপ শিশুর প্রান যেন আর ঘাতকের বুলেটে অকালে ঝরে না যায়।

তিনি শেখ রাসেল সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। যার ধারবাহিকতায় তিনি ব্যক্তিগত ভাবে খাবার বিতরণ করেন। এছাড়া হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology