আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

শ্রীপুরে আ’লীগ নেতা মিয়া মাহফুজুর রহমানকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিয়া মাহফুজুর রহমান তুষার (৬৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে আওয়ামী লীগ নেতা মিয়া মাহফুজুর রহমান গ্রামের বাড়ি দায়েরপোল থেকে বের হয়ে ভ্যান রিক্সায় করে খামারপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথেই ৮-১০ জন ধারালো দা এবং লাঠি সোঠা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনার জন্যে আওয়ামী লীগ নেতা তুষারের পরিবারের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতা জোয়ারদার আশরাফুল আলমের লোকজনকে দায়ি করেছেন।

আহত আওয়ামী লীগ নেতা মিয়া মাহফুজুর রহমান তুষারের ভাই মিয়া মোখলেছুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষতার কারণে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ জোয়ারদারের ভাতিজা রাজিনের নেতৃত্বে সুরুজ, কুদুসহ আরো বেশ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতা জোয়ারদার আশরাফুল আলম বলেন, রাজনৈতিক বিরোধের কারণে তার উপর হামলা হতে পারে। কিন্তু সেখানে আমার পরিবার ঘনিষ্ট কেউ হামলায় উপস্থিত ছিলো কিনা সেটি আমার জানা নেই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলি বলেন, হামলার খবর পেয়েছি। তবে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology