আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

শ্রীপুরে চোরাই গরু উদ্ধার করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় দিলিপ মণ্ডল নামে এক যুবক নিহত এবং আহত হয়েছে আরো দুই জন। নিহত দিলিপ শ্রীপুর উপজেলার মালদা গ্রামের দুলাল মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে মালদা গ্রামের রূপ কুমার মণ্ডলের গোয়াল থেকে একটি মূল্যবান গরু চুরি হয়ে যায়। শ্রীপুরের নাকোল এলাকায় সেই গরুর সন্ধ্যান পেয়ে রূপ কুমার মণ্ডলের প্রতিবেশি দিলিপ, গৌতম এবং জীবন একটি মটর সাইকেল নিয়ে রবিবার রাতে খোঁজ নিতে বাড়ি থেকে বের হয়। পথে রাত ১০ টার দিকে তারা ওয়াপদা অফিস এলাকায় পৌঁছে মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে মটর সাইকেলটির আঘাত লাগলে তারা প্রত্যেকেই আহত হন। ঘটনার পর রাতেই তাদেরকে শ্রীপুরের দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দিলিপ মণ্ডল (৩৫) মারা যান।

আহত গৌতম এবং জীবন বর্তমানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধিন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology