আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরে তালের রস খেয়ে ডায়ারিয়া আক্রান্ত ১৭ জন হাসপাতালে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় তাল গাছের রস খেয়ে একই গ্রামের অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অন্তত ১৭ জনকে মাগুরা হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি হয়েছে। চিকিত্সা নিচ্ছে বাড়িতেও।

মঙ্গলবার বিকালে জেলার শ্রীপুর উপজেলার আমলসার বাজার থেকে তালের রস কিনে খায় বাজার পাশর্^বর্তি কচুয়া ও আমলসার গ্রামের কিছু মানুষ। কিন্তু তারা বাড়ি ফিরে গিয়ে অধিকাংশই পেটের পীড়ায় আক্রান্ত হয়। এদের মধ্যে ১৭ জনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে অবস্থার অবনতি হলে ৮ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। এছাড়া অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ বয়সি মানুষ রয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধিন মাসুদ মিয়া জানান, সোমবার বিকালে আমলসার বাজার থেকে ৪ গ্লাস তালের রস কেনেন। সন্ধ্যায় রোজার ইফতারিতে পরিবারের ৫জন সেটি পান করে সবাই অসুস্থ্য হয়ে পড়েন। পরে ওই পরিবারের ৫ জনকে বুধবার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, এ পর্যন্ত ওই ঘটনায় অসুস্থ্য ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে তারা সকলেই আশঙ্কামুক্ত আছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology