আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০২

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

শ্রীপুরে নাকোল-কাদিরপাড়াইউনিয়ন মহিলা দলের সমাবেশ

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে কাদিরপাড়া ও নাকোল ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাদিরপাড়া ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি সায়েরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এড. নেওয়াজ হালিমা আরলী।

শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক ফারহানা পারভীন বিউটি প্রমুখ

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মণ্ডল, মহিলা দলের নেত্রী সালেহা খাতুন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে নেওয়াজ হালিমা আরলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology