আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার মালাইনগর ও চর গোয়ালদহ গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ধর্মান্তরিত হওয়ার চিঠি প্রেরণ এবং সুনামগঞ্জের শাল্লায় বাড়ি ঘরে হামলা লুটপাটের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের চৌরঙ্গীমোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা দিলীপ সরকার, পরিতোষ ঘোষ, উজ্জ্বল দত্তসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এর আগে বেলা ১২ টায় মাইনোরিটি রাইটস ফোরামও অনুরূপ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

বক্তারা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপনের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology