আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

সংসদ ভবনে নতুন অফিসে বসছেন সাইফুজ্জামান শিখর

নিজস্ব বার্তা পরিবেশক: মাগুরা ১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর সংসদ ভবনে এখন নিয়মিত নিজের অফিসে বসছেন। কয়েকদনি সংসদে ভবনের নিচতলায় তাঁর নামে বরাদ্দকৃত অফিসটি অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নিজের অফিসটি তিনি সাজিয়েছেনও চমৎকারভাবে। অফিসের দেওয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং তাঁর পিতা প্রয়াত মো. আছাদুজ্জামানের ছবি। প্রতিদিন সকালে তিনি অফিসে এসে বসেন এবং ওখানেই দর্শণার্থীদের সাথে দেখা করেন, প্রয়োজনীয় কথাবার্তা বলেন। সাইফুজ্জামান শিখর জানিয়েছেন অচিরেই তিনি গণভবনের বাসা ছেড়ে সংসদ সদস্য ভবনে উঠবেন। তাঁর বড় আপা সংসদ সদস্য অবস্থায় ন্যাম ভবনে যে বাসাটি বরাদ্দ পেয়েছিলেন সে বাসাতেই উঠছেন সাইফুজ্জামান শিখর। এদিকে সাইফুজ্জামান শিখর এমপির নতুন অফিসে প্রতিদিনই এলাকা থেকে প্রচুর লোকজন আসছেন সৌজন্য সাক্ষাৎ করতে। গতকাল অ্যাডভোকেট লুৎফুল হাকিম নওরোজের নেতৃত্বে হাজীপুর গ্রামের প্রায় শতাধিক তরুণ তাঁর অফিসেএসে দেখা করেন। . সাইফুজ্জামান শিখর এমপি জানিয়েছেন নিজস্ব অফিস হওয়ার কারণে এলাকার জনসাধারণকে তিনি আরও বেশি সময় দিতে পারবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology