আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৭

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রিয় সদস্য হলেন জাহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে লড়াইরত সামাজিক সংগঠন ‘সম্মিলিত সামাজিক আন্দোলনে’র কেন্দ্রিয় কমিটির সদস্য হলেন জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।

এ উপলক্ষে শনিবার সম্মিলিত সামাজিক আন্দোলন মাগুরা জেলা শাখার প্রতিনিধি দল জাহিদুল আলমকে তার মাগুরাস্থ বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার আহবায়ক মাজহারুল হক লিপু, সদস্য সচিব এডভোকেট মিজানুর রহমান ফিরোজ,  সদস্য মোখলেছুর রহমান, অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র সাহা, তরূণ কুমার বৈদ্য, আব্দুল বারিক বিশ্বাস ও সুরভী খান।

জাহিদুল আলম এসময় বলেন, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণ, দুর্নীতিমুক্ত মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, সর্বত্র মূল্যবোধের যে  অবক্ষয় তা প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। একই সাথে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধির বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক প্রতিরোধ যত বেশি গড়ে তোলা যাবে, সমাজে তত বেশি ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology