আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

সুশাসনের দাবিতে মাগুরায় জাসদের মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবি নিয়ে মাগুরা জেলা জাসদ বুধবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করেছে।

দেশ বাঁচানোর যুক্তি-সুশাসনের চুক্তি, অপরাধীদের ক্ষমা নাই-সুশাসনের চুক্তি চাই, সুশাসনের চুক্তি চাই-গণতন্ত্রের বিকাশ চাই ইত্যাদি স্লোগান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সকাল ১০ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

জাসদের ডাকে সারাদেশে সুশাসন দিবস পালনের লক্ষ্যে আয়োজিত এ মানববন্ধনে জেলা ও উপজেলা জাসদের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাসদের জেলা সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ নেতা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিলু, জাতীয় আইনজীবি পরিষদের জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী, অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা জাসদ ছাত্রলীগের আমিরুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology