আজ, বুধবার | ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৫

ব্রেকিং নিউজ :
সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন ধর্ষণের পর মেয়েটি নদীতে ঝাপ দেয় পরে ফাঁড়ির বাথরুমে হারপিক পান করে মাগুরায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি-আসামীদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা

সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার

মাগুরা প্রতিদিন: দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম জাহিদ ও মাগুরা সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাম জাহিদ ও মারুফ হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি মাগুরায় ১৫০ ভরি সোনা ডাকাতি ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যা মামলায় গোলাম জাহিদ ও মারুফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এ দুই ঘটনায় গ্রেপ্তারের পর তাদের বহিষ্কারের সিদ্ধান্ত এলো। তবে বহিষ্কারের কারণ হিসেবে কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়েছে। সোনা ডাকাতি ও হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ এখনো তদন্তাধীন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology