আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫১

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

হাজীপুর ও ধনেশ্বরগাতি ইউনিয়নে জাসদ ছাত্রলীগের কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের ধনেশ্বরগাতি ও হাজীপুর ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়েছে।

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে হৃদয় হোসেনকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং শালিখার ধনেশ্বরগাতি ইউনিয়নে সজীব বিশ্বাসকে সভাপতি ও দিপ্ত বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রবিবার সকালে কমিটি গঠন উপলক্ষে হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম। এছাড়াও মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ ওহিদুল ইসলাম ফনি, সহ সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

অন্যদিকে শুক্রবার শালিখা উপজেলার থৈপাড়া স্কুল প্রাঙ্গণে ধনেশ্বরগাতি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সিনিয়র সহ সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, শালিখা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ নব গঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology