আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

হানাহানির অবসান চাইলেন শ্রীকোল ইউপি চেয়ারম্যান

মাগুরা প্রতিদিন ডটকম : হানাহানি সংস্কৃতির অবসান চাইলেন শ্রীকোল ইউনিয়নে দ্বিতীয়বারে নির্বাচিত চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর ইউনিয়নবাসির প্রতি তাৎক্ষণিক কৃতজ্ঞতা প্রকাশকালে কুতুবুল্লাহ হোসেন কুটি এই অভিমত ব্যক্ত করেন।

রাত ৯টায় শ্রীপুর উপজেলার খামারপাড়ায় অধিনায়ক আকবর হোসেন ফাউণ্ডেশন কার্যালয়ের সামনে উপস্থিত ইউনিয়নবাসির উদ্দেশ্যে কুতুবুল্লাহ হোসেন কুটি বলেন, শ্রীকোল ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলা হানাহানির যে সংস্কৃতি সেটি পরিত্যাগ করতে হবে।

তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, আমি ইউনিয়নের সকলের চেয়ারম্যান। যারা ভোট দেয় নি তাদের প্রতি কোনো ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করা যাবে না। আজ যারা আমাকে ভোট দেন নি হয়তো তারায় একদিন ভালোবেসে ভোট দেব। বিধায় নির্বাচন নিয়ে কোনো প্রকার অসন্তোষ নয়। বরং চাই সারা ইউনিয়নে শান্তি বিরাজ করুক।

কুতুবুল্লাহ হোসেন কুটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী কাজি তারিকুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology