আজ, সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৬

ব্রেকিং নিউজ :
১২ কেজি এলপিজি ১,৮৩৭ টাকা, ভোক্তা পাবে কত টাকায়? মাগুরার ফটকি নদীতে নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষ কানের দুল ছিনতাইয়ের অভিযোগ, হুমকিতে বদলে গেল গৃহবধূর বক্তব্য? বলাকইড় পদ্মবিল: প্রকৃতির আঁকা এক গোলাপি ছবি নোমানী ময়দান রক্ষার দাবিতে মাগুরায় মানববন্ধন মাগুরা পল্লী বিদ্যুৎ জিএম বরখাস্তের পর গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় ২৩৫ ইউনিটে ৫০৬ কোটির বিল: জিএম বরখাস্ত, ৪ কর্মকর্তাকে শোকজ জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন মাগুরায় টাইপিং এর ভুলে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮০ লাখ হাইড্রোলিক হর্ন ব্যবহারে মাগুরায় ২ যানবাহনকে জরিমানা

১২ কেজি এলপিজি ১,৮৩৭ টাকা, ভোক্তা পাবে কত টাকায়?

মাগুরা প্রতিদিন : ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির দাম প্রতি কেজিতে ২১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা ৬ পয়সা। আগের দাম ছিল ১৩২ টাকা ১২ পয়সা।

তবে সরকারি দামে এলপিজি পাওয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ১ হাজার ৮৩৭ টাকা দাম বেঁধে দিলেও ভোক্তা শেষ পর্যন্ত কত টাকায় সিলিন্ডার কিনতে পারবেন—এটাই এখন বড় প্রশ্ন। কারণ গত দুই সপ্তাহ ধরে বাজারে ১২ কেজির সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে।

গ্যাস সংকটের কারণে রান্নায় এলপিজির ওপর নির্ভরতা বাড়লেও নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে না পারলে নতুন মূল্য কার্যকর হওয়ার সুফল ভোক্তারা কতটা পাবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
এদিকে সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology