আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

মাগুরা প্রতিদিন : ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবারের ক্যাম্পেইন থেকে মাগুরার ১ লক্ষ ১৮ হাজার ৩ শত ৪৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকাল ৩টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাক্তার আমিনুল ইসলাম শাওন, ডাক্তার দেবপ্রিয় সরকার পিংকি, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

সভায় জানানো হয়, এবার মাগুরা জেলার ৪টি উপজেলা ও ১টি পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩ শত ৪৮ জন শিশুকে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৬ শত ৬৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫ হাজার ৬শত ৮১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology