আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

৫টি চোরাই মোটরসাইকেল সহ  মাগুরার ৪ জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন : পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো মাগুরার মহম্মদপুর উপজেলার নেপালের মোড় এলাকার সেলিম মোল্যা, যশপুর গ্রামের আব্দুর রহমান সরদার, আউনাড়া মধ্যপাড়া গ্রামের আল-আমিন, শ্রীপুর উপজেলার শিবলু মোল্যা এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার গড়দাহ খালপাড়া এলাকার হাসান ফকির।

ডিবি পুলিশের একটি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মহম্মদপুর উপজেলার নেপালের মোড় এলাকায় সেলিম মোল্যার বসতবাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চুরি করা তিনটি মোটরসাইকেলসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে আরও চারজনকে দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  রূপণ কুমার সরকার জানান, গ্রেপ্তাররা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। অনেক দিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology