আজ, বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টির ঘটনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাস, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিকদার মনজুরুল আলমসহ জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা পিরোজপুরের ঘটনাকে মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবমাননা ও ধৃষ্টতা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, স্বাধীনতাবিরোধী চক্র বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার দুঃসাহস দেখিয়েছে। মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা সৃষ্টির মতো ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জড়িত দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology