আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় ঈদ উল আজহার নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া

মাগুরা প্রতিদিন : রিমঝিম বৃষ্টির মধ্যেই মাগুরায় ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ৮ টায় মাগুরা শহরের নোমানী ময়দানে পৌরসভার ব্যবস্থাপনায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিশ্বনন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান এই জামাতে পরিবারের অন্যান্যদের সাথে নামাজ আদায় করেন।

এছাড়া মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ জেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই জামাতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম।

এছাড়া শেখ কামাল ইনডোর স্টেডিয়াম, হাজী সাহেবের ঈদগাহ, ভায়না কবরস্থান মসজিদ, পিটিআই মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদ উল আজহার নামায় অনুষ্ঠিত হয়েছে। তবে অধিকাংশ এলাকায় বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে এলাকার মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

 

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology