আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২১

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় সপ্তকের জমজমাট সাহিত্য আড্ডা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার অন্যতম সাহিত্য সংগঠন সপ্তক সাহিত্য চক্রের ১১ বছরে পদার্পন উপলক্ষে মঙ্গলবার আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীত ও সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

বিকালে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রস্থাগার মিলনায়তনে সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সপ্তকের উপদেষ্টা ঔপন্যাসিক মমতাজ বেগম, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কবি পরেশ কান্তি সাহা, ইতিহাস গবেষক ডা: তাসুকুজ্জামান, সপ্তকের সহ-সভাপতি অনিল দে মনি, সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান রিঙ্কু , কবি ও নাট্যাভিনেতা নির্মল বিশ্বাস, সঙ্গীত শিল্পী উবায়দুর রহমান, সাংবাদিক আবু বাসার আখন্দ, চিত্রশিল্পী আশীষ রায়, কবি তুষার প্রসূন, হাসান সাব্বির, কমল হাসান প্রমুখ।

আলোচনা শেষে কবি-সাহিত্যিকগণ কবিতা পাঠে অংশ নেন।

পরে কেক কেটে সপ্তকের নতুন বছরে পদার্পন উদযাপন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology