আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৪

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

শ্রীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

মুসাফির নজরুল: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল, ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে, দুপুরে আলোচনা সভা ও শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বিকালে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান কুজকাওয়াজে সালাম গ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology