আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৩১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়াা একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শ্রীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

মুসাফির নজরুল: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল, ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে, দুপুরে আলোচনা সভা ও শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বিকালে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান কুজকাওয়াজে সালাম গ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology