আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেন্টু খানের ইন্তেকাল

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মাগুরা প্রতিদিন : মাগুরার ভায়না গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খান মনোয়ার হোসেন খান রেন্টু রোববার বিকালে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

মাগুরা শহরের ভায়না গ্রামের প্রয়াত আবুল হোসেন খানের মেজোপুত্র খান মনোয়ার হোসেন খান রেন্টু অগ্রণী ব্যাংকের পরিচালক হিসেবে অবসর গ্রহণের পর ঢাকার শান্তিনগরের বাসায় বসবাস করতেন। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তিন কন্যা ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ভাই মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা জানান, সোমবার সকাল ১০ টায় ভায়না কবরস্থানে নামাজে জানাজা শেষে সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে।

মওলানা ভাসানীর অনুসারী মনোয়ার হোসেন খান রেন্টু ছাত্র অবস্থায় মেনন পন্থী ছাত্র ইউনিয়নের অন্যতম নেতা ছিলেন। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন।

তার মৃত্যুতে সাংস্কৃতিক মন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি আহ্বায়ক জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology