আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০৫

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

অ্যালামনাইয়ের হাল ধরলেন আবারও শিপন

মাগুরা প্রতিদিন : ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় পুনরায় নেতৃত্বে আস্থা রেখেছেন সদস্যরা। এতে মির্জা ওয়ালিদ হোসেন শিপন সভাপতি এবং এস এম মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত যায়যায়দিন মিডিয়াপ্লেক্সের বেগম খালেদা জিয়া হলে অনুষ্ঠিত এ সভায় অ্যালামনাই সদস্যদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান।

সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য ড. আতিকুল ইসলাম পাঠানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন— প্রফেসর নাজমুল হক, অ্যাডভোকেট শামীমা আক্তার বানু, মুশতারি সুলতানা মিতা এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী।

নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে পাঁচ সদস্যের একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য ছিলেন— অ্যাডভোকেট জাকারিয়া হায়দার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান এনায়েত, হারুন আর রশিদ এবং নুরুল হুদা।

সাবজেক্ট কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মির্জা ওয়ালিদ হোসেন শিপন এবং এস এম মিজানুর রহমানের নাম প্রস্তাব করলে উপস্থিত অ্যালামনাই সদস্যরা কণ্ঠভোটে তা সর্বসম্মতভাবে অনুমোদন করেন।

সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology