আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

আইনজীবীদের সহযোগিতা ছাড়া মামলার জট কমানো সম্ভব নয়-প্রধান বিচারপতি

মাগুরা প্রতিদিন : মামলা জট কমিয়ে আনতে আইনজীবীদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বুধবার দুপুরে মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মাগুরায় জেলা জজ আদালত প্রাঙ্গণে সাধারণ বিচার প্রার্থীদের জন্যে ৩৫ লক্ষ টাকা ব্যায়ে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আদালত প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপন শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক আবু নাসির বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, বিজ্ঞ আইনজীবী শফিকুজ্জামান বাচ্চু সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান বিচারপতি দেশের অন্যান্য উন্নয়নের সাথে বিচার বিভাগকে এগিয়ে নিতে আইনজীবীদের সহযোগিতা চান। বিশেষ করে মামলার জট কমিয়ে আনা আইনজীবীদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দেশের ৮ বিভাগে ৮ জন বিচারপতিকে মনিটরিং কমিটির প্রধান করা হয়েছে। তারা মামলার জট কমিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ভালো ফলও পাওয়া যাচ্ছে। তবে লক্ষ্য পূরণে আইনজীবীদের সহযোগিতা অপরিহায্য।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology