আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

আজ ঈদ : নামাজ শেষে করোনামুক্তির প্রার্থনা

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা প্রাদূর্ভাবের কারণে ঈদ উল ফিতরের নামাজ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হলেও মাগুরায় ধর্মীয় ভাব গাম্ভির্য ও যথাযথ মর্যাদার সঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার মাগুরা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রইস উদ্দিন।

ঈদের প্রধান জামাতে অংশ নেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু‌বরণকারীদের জন্য দোয়া করা হয়।

এদিকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ঈদের নামাজ আদায় করেন শহরের পশু হাসপাতালপাড়া জমে মসজিদে।

এছাড়া মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন মসজিদেও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিশ্ব মহামারি করোনা প্রাদূর্ভাব থেকে মুক্তি পেতে দোয়া করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology