আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৪

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

আঠারোখাদায় মে দিবসে জাসদের উদ্যোগে শ্রমজীবী পরিবারে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: ১ মে মহান মে দিবসে মাগুরা জেলার মাগুরা সদর ইউনিয়নের আঠারোখাদায় ২ শত গরীব শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে মাগুরা জেলা জাসদ।

মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী নিজে এই খাদ্য সহায়তা প্রদান তদারকি ও বণ্টন করেন।

খাদ্যসহায়তায় প্রতি পরিবারে ৫ কেজি চাউলের সাথে ২ কেজি করে প্যাকেট আটা প্রদান করা হয়। এর আগেও জাসদের পক্ষ থেকে মাগুরা ও শ্রীপুরে বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী জানান করোনা ভাইরাসের কারণে স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় শ্রমজীবী পরিবারগুলো বর্তমানে খাদ্যচাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

তিনি বলেন, শ্রমজীবী পরিবারের বেশিরভাগ মানুষ প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল। কিন্তু কাজকর্ম না থাকার কারণে তাদের আয়ের পথ সংকুচিত হয়ে এসেছে। এ কারণে এসব পরিবারের দিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিদের আরও সুদৃষ্টি কামনা করেন।

এদিকে দরিদ্র, অসহায়, শ্রমজীবী মানুষের খাদ্যসহায়তা প্রদানে মাগুরা জেলা আওয়ামী লীগসহ মাগুরার যে সব অন্যান্য রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে বলা হয়েছে সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মধ্যে দিয়ে বর্তমান সংকট মোকাবিলা করতে হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology