আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৩

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিকে দেশ বিরোধী উল্লেখ করে রবিবার মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

সকাল ১১ টায় শহরের শহরের ভায়নার মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা আলমগির হোসেন, যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, ছাত্রদল সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ আরো অনেকে।

বক্তারা ভারতের সাথে সম্পাদিত চুক্তিকে দেশ বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের পাশাপাশি দেশে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান। একই সাথে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology