আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের নির্দেশ ট্রাম্পের: হোয়াইট হাউস কর্মকর্তা

মাগুরা প্রতিদিন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন। এর ফলে রাশিয়ার সাথে শান্তি আলোচনায় রাজি হওয়ার জন্য কিয়েভের ওপর চাপ তীব্রভাবে বৃদ্ধি করবে। একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা এ খবর জানায়।

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাক্-বিতণ্ডার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

কর্মকর্তা আরো বলেন, আমরা আমাদের সাহায্য স্থগিত এবং পর্যালোচনা করছি যাতে নিশ্চিত করা যায় যে এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে অবদান রাখে।

সোমবার ট্রাম্প বলেন, এই ধরনের বিরতি এখনও আলোচনা করা হয়নি, তবে এর সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।

তিনি আরো পরামর্শ দেন যে মস্কোর সাথে যুদ্ধবিরতি চুক্তি ছাড়া জেলেনস্কি খুব বেশি দিন থাকবেন না।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology