আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় মাগুরা ও শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : ইনজিনিয়াস হেলথ কেয়ার ও সৌহার্দ্য ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় “নিজ বাড়ি নিজ হাসপাতাল-করোনামুক্ত বাংলাদেশ” প্রকল্পের আওতায় ৬ নভেম্বর শুক্রবার এবং ৭ নভেম্বর শনিবার মাগুরাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এবং একই সময়ে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালে (আদর্শ কলেজ সংলগ্ন) এই স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত থাকবে।

দেশের  প্রখ্যাত বক্ষব্যধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. রাশিদুল হাসানের নেতৃত্বে একদল সুদক্ষ ডাক্তার এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবেন।

শ্রীপুর ও মাগুরাতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিজিএম (প্রশাসন) মো. জাহিদুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারও উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন, ঠান্ডাজনিত যে কোনো সমস্যায় অভিজ্ঞ ডাক্তাররা রুগিদের দেখবেন এবং পরামর্শ প্রদান করবেন। রোগীর প্রয়োজনে বিনামূল্যে  ইসিজি, সিবিসি, ডায়াবেটিস, এক্সরে এবং ফুসফুসের কার্যকরিতা পরীক্ষা করা হবে। করোনাসহ যে কোনো রোগে অক্সিজেন প্রয়োজন হলে প্রথম ২৪ ঘন্টা বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট দেওয়া হবে। এছাড়া প্রতিটি রুগির জন্য তিনদিনের ঔষুধ উদ্যোক্তাদের পক্ষে বিনামূল্যে প্রদান করা হবে। বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা পেতে রোগীদের মেডিকেল ক্যাম্পে এসে টোকেন সংগ্রহ করতে হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology