আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:০৩

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

একদিনেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স

মাগুরা প্রতিদিন ডটকম : মাত্র একদিনেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সব কার্যক্রম শেষ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

যুগ যুগ ধরে ড্রাইভিং লাইসেন্স পেতে গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। এতদিন একটি লাইসেন্স পেতে বিআরটিএ কার্যালয়ে পাঁচ থেকে ছয় দিন ধর্ণা দিতে হতো। পাশাপাশি দালালের দৌরাত্ম্য তো আছেই।

ড্রাইভিং লাইসেন্স পেতে প্রথমধাপে একদিন এসে করতে হয় শিক্ষানবিশ লাইসেন্স। পরীক্ষা দিতে আসতে হয় দ্বিতীয়বার। পরীক্ষায় পাস করেলে তৃতীয়বার আসতে হয় আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য। এরপর আবার লাইসেন্সের আবেদন। এসব করতে এসে বিআরটিএ কার্যালয়ে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হতো। অবশেষে ভোগান্তি শেষ হচ্ছে গ্রাহকদের।

আগামী ১৭ জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিনই বায়োমেট্রিক নেবে রাজধানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সার্কেলগুলো। সম্প্রতি বিআরটিএ ঢাকা বিভাগ পরিচালকের (ইঞ্জিঃ) কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে বিআরটিএ, ঢাকা মেট্রো-১ সার্কেল (পরীক্ষা কেন্দ্র জোয়ারসাহারা), ঢাকা মেট্রো-২ সার্কেল (পরীক্ষা কেন্দ্র- ইকুরিয়া), ঢাকা মেট্রো-৩ সার্কেল (পরীক্ষা কেন্দ্র- দিয়াবাড়ী, উত্তরা) ও ঢাকা জেলা সার্কেলের (পরীক্ষা কেন্দ্র- ইকুরিয়া) ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সুবিধার্থে উল্লেখিত সার্কেলের প্রার্থীদের তাদের লার্নারে উল্লেখিত কাগজ-পত্রাদিসহ স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology