আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় মহম্মদপুরে যুবকের কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় শান্ত বিশ্বাস (২০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার নহাটা ইউনিয়নের সালধা গ্রামের পতিত কুমার বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শান্ত বিশ্বাস দীর্ঘদিন যাবৎ কলেজ পড়ুয়া একটি মেয়েকে উত্যক্ত করে আসছিল। সম্প্রতি উত্যক্তের মাত্রা বেড়ে যায়। বৃহস্পতিবার দুপুরে সে মেয়েটির বাড়িতে গিয়ে তাকে নাজেহাল করে তোলে।

এই ঘটনার পর মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ওই বখাটে যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology