আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৬

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

কুচিয়ামোড়া ইউনিয়নে ভোটের ময়দানে আছেন চেয়ারম্যান জাহাঙ্গীর

নিজস্ব সংবাদদাতা : মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই-এ নেমেছেন বর্তমান চেয়ারম্যান মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি তৎকালিন জনপ্রিয় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সর্বশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হলে তিনি চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হন এবং আওয়ামী লীগ থেকে দলীয় মনোননয়ন পাওয়া আবু হাসনাত মোহাম্মদ আলমগীর তুষারকে ৭ শত ভোটের বেশি ভোটে ব্যবধানে পরাজিত করে জয়ী হন।

জানা গেছে, জাহাঙ্গীর হোসেন এবার দলীয় মনোনয়ন চাননি। তবে তাঁর স্ত্রী ফৌজিয়া জাহাঙ্গীর দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাঁকে মনোনয়ন দেয়নি। এ কারণে তিনি ফের নির্বাচন করার সিদ্ধান্ত নেন। আর এবার লড়ছেন তিনি “চশমা” মার্কা নিয়ে।

মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, এলাকার সাধারণ জনগণের সাথে তাঁর আত্মিক সম্পর্ক। এ কারণে ভোটের মাঠ ছাড়তে পারেননি। জনগণকে সাথে নিয়ে তাই ভোটের লড়াইটা করবেন।

জাহাঙ্গীর বলেন, চেয়ারম্যান থাকাকালীন তিনি ইউনিয়নবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। সেই অঙ্গীকার থেকে পিছপা হননি। তিনি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়েই চলতে চান।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মো. জাহাঙ্গীর হোসেন প্রথমবার কুচিয়ামোড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। সেবার তিনি বিএনপি সমর্থিত সাজ্জাদ হোসেনকে পরাজিত করেছিলেন। দুই বার নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে এবার কেমন করে সেটাই দেখার বিষয়। অবশ্য জয়ের ব্যাপারে জাহাঙ্গীর হোসেন খুবই আশাবাদী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology