আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

কুল্লিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার কুল্লিয়া বাজার এলাকায় ইঞ্জিন চালিত লাটা গাড়ির সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিৎ ঘোষ (২০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

এ সময় একই গ্রামের বিপুল কুমার রায়ের ছেলে বর্ষণ রায় (২২) আহত হয়েছে।

নিহত জিৎ সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের অনুজ ঘোষের ছেলে।

বিকালে কুল্লিয়া বাজার এলাকায় ইট বোঝায় লাটা গাড়ির সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষ হলে জিৎ এবং বর্ষণ গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জিৎ ঘোষের মৃত্যু হয়।

আহত বর্ষণ রায়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology