আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১১

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

গণধর্ষণ-নারী নির্যাতন প্রতিবাদে মাগুরায় গণ কমিটির বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষণ, সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ ও সাভারে স্কুল ছাত্রী হত্যার বিচারের দাবিতে মাগুরা জেলা গণকমিটি মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এসকল ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করনের দাবী জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, বাহারুল হায়দার বাচ্চু ও সমাজসেবক কামরুজ্জামান চপল, সামছুন নাহার জোছনা।

নেতৃবৃন্দ বলেন, সাভারের স্কুল ছাত্রী নীলা রায়কে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন করেছে। সাতদিন পর গ্রেফতার করা হয় মিজানুরকে। সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কর্মীরা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। এবং এর দুই দিন আগে খাগড়াছড়িতে মা-বাবাকে বেঁধে রেখে প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। সাতদিনের মধ্যেই নারী নির্যাতন ধর্ষণ হত্যার এইসব রোমহর্ষক ঘটনা ঘটে।

সারাদেশে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার মতো বর্বর ঘটনা ঘটেই চলেছে। বিচারহীনতার রেওয়াজ ধর্ষক ও খুনিদের আরও বেপরোয়া করে তুলেছে। ঘরে, বাইরে, পথে, গণপরিবহণে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, পাহাড়ে, সমতলে দেশের এমন কোন জায়গা নেই যেখানে নারীরা নিরাপদ বোধ করতে পারেন, যেখানে নারীরা নির্যাতনের শিকার হন না।

নেতৃবৃন্দ অবিলম্বে সাভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যা, খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ ও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নারীকে গণধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology